সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৮
আপডেট
সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / জাতীয় / জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ফাহাদ-ই-আজম:- মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

সকাল সাড়ে ১১টার দিকে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিপিবদ্ধ করে স্বাক্ষর করেন। আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এ কর্মসূচি শেষ করে ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে তাঁর।

গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বঙ্গভবন থেকেই পরিচালিত হবে। তবে তিনি দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের সরকারি বাসভবন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*