সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৯
আপডেট
সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / অন্যান্য / আশুলিয়া / ফের আশুলিয়ায় চলন্ত বাসে নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ৩

ফের আশুলিয়ায় চলন্ত বাসে নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ৩

ফাহাদ-ই-আজমঃ-  আশুলিয়ায় গভীর রাতে প্রায় ফাঁকা একটি চলন্ত বাসে এক নারী যাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসচালক, হেলপার ও তাদের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম। গ্রেফতাররা হলেন বাসচালক ইমরান (৩৫), হেলপার মুসফিকুর রহমান জনি (২০) এবং তাদের সহযোগী সুমন প্রামাণিক (৩০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে এক নারী তার পরিচিত মো. রুবেলকে (২৭) সঙ্গে নিয়ে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে নবীনগরগামী সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি নবীনগরের দিকে যাওয়ার পথে বিভিন্ন স্থান থেকে অন্য যাত্রীদের নামিয়ে দেয়। ফলে নারী ও তার সঙ্গী ছাড়া বাসে আর কোনো যাত্রী ছিলেন না।অভিযোগে বলা হয়, নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকার কাছাকাছি পৌঁছালে বাসচালক ইমরান, হেলপার জনি এবং তাদের সহযোগী সুমন পরিকল্পিতভাবে রুবেলকে মারধর করেন। পরে তাকে হত্যার ভয়ভীতি দেখিয়ে চলন্ত বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর চালক বাস থেকে নেমে গেলে হেলপার জনি ও সুমন বাসের ভেতরে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে বাস থেকে নামিয়ে দেওয়া রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই জনি ও সুমনকে গ্রেফতার করা হয় এবং বাসটি জব্দ করা হয়। পরে পৃথক অভিযানে পলাতক বাসচালক ইমরানকেও আটক করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করে। অভিযানে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*