সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৮
আপডেট
সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / লিড নিউজ / সাভারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৪ সদস্যসহ আহত ৫

সাভারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৪ সদস্যসহ আহত ৫

ফাহাদ-ই-আজম:- ঢাকার সাভারের হেমায়েতপুরে রঙ মিশানোর কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও দাহ্য কেমিক্যাল থাকায় আগুনের সময় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে অবস্থিত কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা অভিযান চালিয়ে সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন নেভানোর সময় কেমিক্যাল গুদামে ঘন ঘন বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান আহত হন।

গুরুতর আহত মশিউর রহমানকে (৪০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। আহত চার ফায়ার সার্ভিস সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, দাহ্য কেমিক্যাল মজুত থাকায় আগুনের সময় একাধিক বিস্ফোরণ ঘটে, যা আগুন নিয়ন্ত্রণের কাজকে জটিল করে তোলে। দীর্ঘ সময়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কারখানা কর্তৃপক্ষের দাবি, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*