মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩৮
আপডেট
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন
Home / লিড নিউজ / সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

এশিয়ান বার্তা ডেস্কঃ- সাভারে নুরুন নাহার নামের ষাটোর্ধ এক বৃদ্ধার জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

রবিবার (২৮জুন২০২৬ইং) সাভার পৌরসভার দক্ষিণ দরিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে নুরুন নাহার দাবি করেন, তার স্বামী বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী সাভার পৌরসভার দক্ষিণ দরিয়াপুর এলাকায় সিএস ও এসএ ১৪১ দাগ এবং আরএস ১৫৯ নং দাগে সাড়ে ১৯ শতাংশ জমি ক্রয় করার পর দীর্ঘদিন ধরেই সেখানে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন। সম্প্রতি আব্বাস উদ্দিন পাপ্পু ও তার সহযোগীরা এই জমি জবরদখলের চেষ্টা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় আজ রবিবার দুপুরে অভিযুক্ত আব্বাস উদ্দিন পাপ্পু ও তার সহযোগীরা ফের ওই বাড়ীতে গিয়ে বাড়ীর হোল্ডিং সাইনবোর্ড ভেঙ্গে ফেলে নিজের নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এসময় আমাদের লোকজন বাঁধা দিতে গেলে তাদের গালিগালাজসহ প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার পর থেকে তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, জীবনের নিরাপত্তার কথা ভেবে এ ঘটনায় আমরা সাভার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযুক্ত আব্বাস উদ্দিন পাপ্পু বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। নুরুন নাহার কিংবা হোসেন আলী কে আমি তাও চিনি না। আমি সামাজিক কাজ নিয়ে ব্যস্ত। মানুষের জমিজমা নিয়ে আমার সাথে কোন বিরোধ নেই। এমন অভিযোগ ডাহা মিথ্যা।

অভিযোগের তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, জমি-জমা নিয়ে বিরোধ হলে তা আদালতে নিষ্পত্তি হবে। আর ভয়ভীতি কিংবা হুমকি প্রদর্শনের কোন বিষয় থাকলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্হা গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*