বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪৮
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / লিড নিউজ / সাভারে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাভারে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফাহাদ-ই-আজম : খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সাভারে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রোববার (২৮ জুন) বিকেলে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার আদর-আপন সিটি মাঠে “খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল” স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ পরিবেশে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র প্রার্থী খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ বিনোদন, ক্রীড়া চর্চা ও সামাজিক সচেতনতার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি লায়ন খোরশেদ আলম।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*