মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / লিড নিউজ / পুলিশের ওপর হামলার পর সাভারে ব্যাপক অভিযান, গ্রেপ্তার ২৪

পুলিশের ওপর হামলার পর সাভারে ব্যাপক অভিযান, গ্রেপ্তার ২৪

ফাহাদ-ই-আজমঃ- ঢাকার সাভারে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ৫ এজাহারভুক্ত আসামিসহ হত্যা, মাদক, চুরি, হত্যাচেষ্টা ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বুধবার (১০ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চলতি দায়িত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৯ জুন সন্ধ্যায় ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বক্তারপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রফিকুল ইসলাম ও তার সহযোগীরা পুলিশের কাজে বাধা দেয় এবং হামলা চালায়। হামলায় এসআই এস এম শামীম ও এএসআই মশিউর রহমান আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর জেলা পুলিশের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে হামলা মামলার ৫ এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পৃথক অভিযানে স্ত্রী হত্যার অভিযোগে মোবারক হোসেন (৪২) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরো জানায়, পারিবারিক কলহের জেরে তিনি স্ত্রী নাজমা বেগমকে গুরুতর আহত করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া পৃথক অভিযানে মাদক মামলার ৩ জন, চুরি মামলার ২ জন, হত্যাচেষ্টা মামলার ২ জন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*