বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৪৩
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / আইন ও অপরাধ / সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!

সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!

ফাহাদ-ই-আজমঃ- সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেকের বিপুল সম্পদ ও প্রভাব বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, দীর্ঘ ১৩ বছর তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যাপক প্রভাব বিস্তার করেন। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।

স্থানীয়দের দাবি, সরকারি চাকরির আয়ের সঙ্গে সামঞ্জস্যহীনভাবে তিনি তেঁতুলঝোড়ায় কয়েক কোটি টাকা ব্যয়ে একটি পাঁচতলা ভবন নির্মাণ করেছেন এবং ঢাকায় ফ্ল্যাটও কিনেছেন।

অভিযোগ রয়েছে, প্রশাসনিক কর্মকর্তা পদে থাকলেও তিনি এখনো ‘ইউপি সচিব’ পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে বদলি হওয়ার পরও সেখানে তার প্রভাব ও সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। সম্প্রতি তথ্য অধিকার আইনে তার সম্পদ ও ভবনের অনুমোদন সংক্রান্ত তথ্য চাওয়া হলেও সংশ্লিষ্ট নথিতে ভবনের অনুমোদনের তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

মীর আব্দুল বারেক সব অভিযোগ অস্বীকার করে অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করলেও সম্পদের উৎস ও ভবনের অনুমোদন বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

স্থানীয় সচেতন মহল, এ ঘটনায় সম্পদের উৎস ও অনিয়মের অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*