শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:১৯
আপডেট
রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ জাবিতে ফের নারী শিক্ষার্থী হেনস্তা: রাতভর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস
Home / লিড নিউজ / সাভারের চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতারের দাবীত মানববন্ধন ও বিক্ষোভ

সাভারের চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতারের দাবীত মানববন্ধন ও বিক্ষোভ

এশিয়ান বার্তা ডেস্কঃ-সাভারের চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতারের দাবীত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

শুক্রবার দুপুরে উপজেলার বনগাঁও ইউনিয়নের সাদাপুর পুরানবাড়ী এলাকায় এ কর্মসূচী পালন করে শতাধিক এলাকবাসী।

বিক্ষুব্ধ এলাকাবাসী এসময় অভিযোগ করে বলেন, বনগাঁও ইউনিয়নের সাদাপুর পুরান বাড়ী এলাকায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এলাকার চিহ্নিত মাদক কারবারি উজ্জল, হৃদয় এবং অন্তরসহ তাদের সহযোগীরা। চিহ্নিত এসব মাদক কারবারিদের গ্রেফতার না করে প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে। এতে করে প্রতিনিয়ত নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন আমাদের মা-বোনেরা। মাদক ব্যবসায় বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন অনেকে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিশিষ্ট সমাজসেবক ইব্রাহীম খানের সভাপতিত্বে জাহাঙ্গীর খান, ফারুক সিকদার, মাসুম হাওলাদারসহ শতাধিক গ্রামবাসী এ বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন।

বিক্ষুব্ধ গ্রামবাসী এসময় চিহ্নিত এসব মাদক কারবারিদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে সাদাপুর গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, মাদক কারবারিদের ব্যাপারে আমাদের পুলিশ জিরো টলারেন্স। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক কারবারি এবং এবং মাদকসেবীকে গ্রেফতারে আমরা কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*