সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:১১
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / লিড নিউজ / সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

এশিয়ান বার্তা ডেস্কঃ-  ঢাকার সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

রোববার (২৪-মে) বিকেলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন—মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম রানা (৩৬), মজিবর রহমান (৪৮) ও ১৬ বছর বয়সী এক কিশোর।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী রানাসহ পাঁচজন ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে এবং বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে শনিবার রাতে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রতিবেশী রানাকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরিদর্শক নূর মোহাম্মদ জানান,শনিবার রাতে ভুক্তভোগীর মা চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। তিনি আরও জানান, পরে অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার ২ নম্বর আসামি সাকিব ও অজ্ঞাতপরিচয় আরও একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*