শনিবার ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:০০
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / বাংলাদেশ / ঢাকা / বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা

বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা

এশিয়ান বার্তা ডেস্ক:- নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজি, দখলবাজি, হুমকি ও হয়রানিমূলক মামলার ভয়ঙ্কর এক চক্রের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে, এই চক্রের মূল হোতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী—যিনি নিজেকে শিক্ষিত রাজনীতিক ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও এলাকাবাসীর কাছে পরিচিত এক ভয়ঙ্কর চাঁদাবাজ হিসেবে।

চাঁদা না দিলে থেমে যায় কাজ:-স্থানীয়দের ভাষ্যমতে, নির্মাণকাজ থেকে শুরু করে দোকান বসানো—সব ক্ষেত্রেই রিয়াদ ও তার অনুসারীরা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে থেমে যায় কাজ, চলে হামলা ও ভাঙচুর। পরবর্তীতে সাজানো মামলায় ফাঁসানো হয় ভুক্তভোগীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, চাঁদা না দেওয়ায় আমার বিরুদ্ধে দুই-তিনটি মিথ্যা মামলা দিয়েছে রিয়াদ। এমনকি হত্যাচেষ্টার মামলায়ও ফাঁসাতে চেয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদের বিরুদ্ধে পিটিয়ে মানুষ হত্যার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। তবে জামিনে মুক্তি পেয়ে পুনরায় আগের মতোই সক্রিয় হয়ে ওঠেন।রিয়াদ প্রায়ই বলে থাকেন—“টাকা দিলেই সব ম্যানেজ করা যায়।” দল থেকে বহিষ্কার হলেও নিজের বাহিনী গড়ে তুলে তিনি এলাকায় পুনরায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

ফতুল্লা কারখানা মালিক ঝুট ব্যবসায়ীদের অভিযোগ, ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে তিনি একটি তালিকা তৈরি করেছেন। তালিকানুযায়ী ব্যবসা না দিলে হামলা ও ভাঙচুর করা হয় কারখানায়। এতে ভয়ে অনেকে ব্যবসা বন্ধ করে দিয়েছেন, কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দৌড়ঝাঁপ-দল থেকে বহিষ্কার হওয়ার পর এখন রিয়াদ মোহাম্মদ চৌধুরী বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দৌড়ঝাঁপ করছেন বলে জানা গেছে। বিএনপির হাইকম্যান্ডের বিভিন্ন পর্যায়ে তদবির চালাচ্ছেন তিনি। এ নিয়ে আতঙ্কে আছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, যদি রিয়াদ পুনর্বহাল হন, তাহলে ফতুল্লার ব্যবসা-বাণিজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলেন এক ব্যবসায়ী।

সরেজমিনে দেখা গেছে, এখনো অনেক ব্যবসায়ী রিয়াদের ভয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারছেন না। অনেকে ভুয়া মামলায় হয়রানির শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। রিয়াদের তাণ্ডব থেকে মুক্তি পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিচার চেয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*