বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩২
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / অন্যান্য / আশুলিয়া / আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্প হামলা ! আহত ৫,আটক ৩

আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্প হামলা ! আহত ৫,আটক ৩

এশিয়ান বার্তা ডেস্ক:- আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে কুপিয়ে ও পিটিয়ে ৫জনকে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী ডা. এনামুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক বাইপাইল-আব্দুল্লাপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকলীগের নেতাকর্মীরা। পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।

রবিবার (৩১-ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।আহতরা হলেন- জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক সানাউল্লাহ ভূঁইয়া সানি, সাগর, সুজন, এনামুল হক ও নুর ইসলাম। তারা সবাই ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কর্মী। এদের মধ্যে সানাউল্লাহ, সাগর, সুজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত সাড়ে দশটার দিকে ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার রাজন ভূঁইয়া ভূইয়ার নেতৃত্বে সোনামিয়া মার্কেট এলাকায় ট্রাক প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর শুরু করা হয়। খবর পেয়ে শ্রমিক নেতা ও ট্রাক প্রতীকের সমর্থক সানাউল্লাহসহ চারজন সেখানে গেলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নৌকা প্রতীকের সমর্থকরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয় ।

হামলায় আহত সানাউল্লাহ সানি ভূঁইয়া বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে সোনামিয়া মার্কেটে ট্রাক প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে। সেই অফিস ভাঙচুর করে রাজন ভূঁইয়া। খবর পেয়ে আমরা ৪ জন দুটি মোটরসাইকেলযোগে সেখানে যাই এবং রাজন ভূইয়াকে বলি নির্বাচন করার সবারই অধিকার আছে। তুমি ট্রাক প্রতীকের ক্যাম্প ভাঙচুর করেছে কেন। এ কথা বলার সাথে সাথে ঘটনাস্থলের পাশেই রাজনের ব্যক্তিগত অফিস থেকে চাপাতি, চানিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এবং তিন চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আমরা গুরুতর আহত হলে আমাদের সমর্থকরা উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়।

এদিকে ঘটনার পর রাত সাড়ে ১১ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া ছয়তলা এলাকা অবরোধ করে শ্রমিক লীগের নেতাকর্মীরা। প্রায় এক ঘন্টা অবরোধের পর রাত ১২ টাকা দিকে পুলিশের আশ্বাসে সড়কটি অবরোধ প্রত্যাহার করে নেয় তারা ।

আহত কর্মীদের হাসপাতালে দেখতে যেয়ে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমার জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী ডা. এনামুর রহমানের সরাসরি নির্দেশে রাজন মেম্বারের নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসী আমার দুটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। আমার কর্মীদের ওপর হামলা করেছে। আমি নির্বাচন কমিশন ও অনুসন্ধান কমিটিকে বিষয়টি জানিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রার্থী ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমানের এপিএস শামীম আহমেদের মুঠফোনে বলেন, শুনেছি দুই পক্ষের লোকজনের সাথেই মারামারি হইছে। তবে প্রকৃত ঘটনা কি সেটা পুলিশই বলতে পারবে।

এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*