শনিবার ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪২
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / নির্বাচনের সকল সংবাদ / ঢাকা-১৯ আসনের সাভারে নৌকার নির্বাচনী কার্যালয়ে মহিলা লীগ নেত্রীকে মারধরের অভিযোগ (ভিডিও)

ঢাকা-১৯ আসনের সাভারে নৌকার নির্বাচনী কার্যালয়ে মহিলা লীগ নেত্রীকে মারধরের অভিযোগ (ভিডিও)

এশিয়ান বার্তা ডেস্ক:- ঢাকা-১৯ আসনের সাভারে নৌকার প্রচারণায় অংশ নিতে গিয়ে অন্যদলের কাজ করছেন এমন অপবাদ তুলে এক মহিলা লীগ নেত্রীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮-ডিসেম্বর) রাতে পৌরসভার তালবাগ এলাকায় ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ডা. এনামুর রহমানের নির্বাচনী অফিসের সামনে এই ঘটনা ঘটে।

এঘটনার সময় মোবাইলে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরি সুমি তার দলীয় একই কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার আলোকে মারধর করছেন।

প্রত্যক্ষদর্শী অন্যান্য নেত্রীরা জানান, সারাদিন সাভারের বিভিন্ন এলাকায় নৌকার লিফলেট বিতরণ করেছি। এর আগে উঠান বৈঠক করে নৌকার প্রচারণার চালিয়েছি। কিন্তু মঙ্গলবার রাতে প্রচারণা শেষে এনাম ভাইয়ের নির্বাচনী অফিসের সামনে আসলে উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরি সুৃমি আমাদের সাথে উদ্যতপূর্ণ আচরণ করেন। আমরা অন্য দলের কাজ করছি এমন মিথ্যা অপবাদ তুলে আমাদের সাথে অসদাচরণ করেন। এসময় আমাদের সাধারণ সম্পাদককেও মারধর করতে তেরে যান ভাইস চেয়ারম্যান সুমি। পরে ঢাকা জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার আলোকে লাঞ্ছিত ও ধস্তাধস্তি করেন। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাই।

অভিযোগকারী ঢাকা জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার আলো বলেন, আমাকে অকারণে মারধর করে আহত করেছেন ভাইস চেয়ারম্যান সুমি। ওনার মাথা ঠিক নাই।আমি এটার বিচার চাই, অভিযোগ করব।

সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরি সুমি বলেন, ওই সময় আমাকে প্রকাশ্যে গালিগালাজ করলে আমি রেগে গিয়েছিলাম। যারা আজকে আমাকে নিয়ে অপপ্রচার করে তাদের আমি কমিটিতে এনেছিলাম। সরকারী ঘর, টিন পাইয়ে দিয়েছি অথচ তারা আজকে আমার সম্মান ক্ষুন্ন করার জন্য এরকম আচরণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*