বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৫৪
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / অন্যান্য / আশুলিয়া / আশুলিয়ায় ভাড়া বাসায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ভাড়া বাসায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

এশিয়ান বার্তা ডেস্কঃ- আশুলিয়ায় নিজ ভাড়া বাসায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক। এর আগে রাতে আশুলিয়ার পলাশবাড়ি বাতানটেক আলম মিয়ার মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে দুরুল হুদা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত দুরুল হুদা (৪০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার উত্তর ফতেহপুর গ্রামের বাহের আলীর ছেলে। তিনি স্ত্রী সহ আশুলিয়ায় বসবাস করে আসছিল ও পেশায় একটি কীটনাশক কারখানার প্যাকিংম্যান হিসেবে কাজ করতেন। তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী মেহেরুন্নেসা সোমবার দুপুর আড়াইটার পর কারখানা থেকে ফিরে বাসায় ঢুকে নিজের স্বামীর মরদেহ দেখতে পায়। পরে তিনি আশেপাশের লোকদের খবর দেন। দুরুল হুদার লাশ ঘরের মেঝেতে পরে ছিল। তার হাত ও পা কাপড়ের টুকরা দিয়ে ও মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল।

আশুলিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভাড়া বাসায় কি কারণে যুবক হত্যাকান্ডের শিকার তার কয়েকটা বিষয় মাথায় রেখে তদন্ত করছি। পিবিআই ক্রাইম সিন আসলে সুরতহাল শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*