সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৯
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / আইন ও অপরাধ / বিচারকদের ভয় দেখানোর জন্য আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

বিচারকদের ভয় দেখানোর জন্য আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

এশিয়ান বার্তা ডেস্কঃ-  ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বিচারকদের ভয় দেখানোর জন্য আদালত চত্বরে নাশকতাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান বলেন, সোমবার বিএনপির মহাসচিবের জামিন আবেদনের শুনানি ছিল। সেখানেও নাশকতাকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিচারকদের ভয় দেখানোর জন্য চারতলা থেকে ককটেল নিক্ষেপ করে।যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ডিবি টিম সেখানে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ এনেছে। এছাড়া উপস্থিত অন্যান্যদের সাক্ষ্য নেওয়া হয়েছে।জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। কাদের নির্দেশনায় আগুন লাগানো হচ্ছে, সে ব্যাপারে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, নাশকতার সঙ্গে জড়িত অনেককে আমরা গ্রেপ্তার করেছি। তারা স্বীকার করেছেন, আগুন লাগানো তাদের দায়িত্ব। তারা আগুন লাগানের পরে সিনিয়র নেতাদের কাছে ছবি-ভিডিও পাঠিয়ে দেন।এরমধ্যে গ্রেপ্তাররা লন্ডনের কথাও বলেছেন। ঢাকায় (বিএনপির) সিনিয়র নেতাদের কথা বলেছেন।

ডিবিপ্রধান আরও বলেন, নাশকতা সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করলে পুলিশ পিছিয়ে যাবে না। তারা যেখানেই লুকিয়ে থাকুক তাদের গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*