শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / রাজনীতি / মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ‘বাংলাদেশ’ ছাড়লেন

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ‘বাংলাদেশ’ ছাড়লেন

এশিয়ান বার্তা ডেস্কঃ- বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলংকার রাজধানী কলোম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

বৃহস্পতিবার (১৬-নভেমবর) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর একটায় ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন পিটার হাস ।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন হঠাৎ করেই মার্কিন এই রাষ্ট্রদূতের ঢাকা ত্যাগ করার কারণ এখনো জানা যায়নি।একদিন আগে বুধবার সকালে নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে  বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন কথা উল্লেখ করেন। এসময় চলমান রাজনৈতিক অস্থিরতার বিবেচনায় একটি শর্তহীন সংলাপের ওপরও জোর দেন তিনি।

এর আগে সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর দেওয়া একটি চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*