মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৩৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / লিড নিউজ / সাভারে ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, পলাতক অভিযুক্ত

সাভারে ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, পলাতক অভিযুক্ত

ফাহাদ-ই-আজমঃ- সাভারে নবগঠিত পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি ইসলামের বিরুদ্ধে স্ত্রী রিয়া মনি (২১)কে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ই-জুন) সকালে পৌর এলাকার ছায়াবীথি মহল্লার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Oplus_131072

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে স্বামী-স্ত্রী ওই বাসায় বসবাস শুরু করেন। অভিযোগ অনুযায়ী, কমিটিতে পদ পাওয়ার একদিন পর রনি ইসলাম স্ত্রীকে হত্যা করে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান। পরে তিনি নিজেই পরিবারের সদস্যদের ফোন করে ঘটনাটি জানান।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার এসআই রমজান আলী জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*