শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / অন্যান্য / সাভারে মাদকে সয়লাব বেপড়োয়া কারবারীরা !! জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসা

সাভারে মাদকে সয়লাব বেপড়োয়া কারবারীরা !! জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসা

এশিয়ান বার্তা ডেস্কঃ- সাভারে ফের বেপড়োয়া হয়ে পড়েছে মাদক ব্যবসায়ীরা। পাড়া মহল্লার অলিগলিতে গড়ে তুলেছে মাদক ব্যবসার সিন্ডিকেট। মাঝে মাঝে পুলিশী অভিযানে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে এসব মাদক ব্যবসায়ীরা। হোম সার্ভিসসহ নিত্য নতুন কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করছে তারা। এতে মাদকের করাল গ্রাসে জর্জরিত হয়ে পড়ছে যুব সমাজ। প্রশাসনের পক্ষ থেকে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা করা হলেও কোনভাবেই থামানো যাচ্ছে না মাদক কারবারীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, সাভার নামা বাজারের হরিদাস চন্দ্র রায়ের ছেলে সতীশ চন্দ্র রায়, ভাটপাড়া এলাকার আকরামুন জামান খানের ছেলে ইমরান খান, ব্যাংক কলোনী এলাকার হামিদ মাষ্টারের ছেলে গোলাম নবী, কাতলাপুরের হৃদয় এলাকায় অবাধে মাদক ব্যবসা নিয়ন্ত্রন করে আসছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে সাভার মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবা, গাজাঁ, ফেন্সিডিলসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছে। জামিনে বেরিয়ে ফের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে তারা। রয়েছে হোম ডেলিভারী সার্ভিসও। মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার দিলে বাড়ীতে গিয়ে মাদক সরবরাহ করে থাকে এ চক্রের সদস্যরা। সচেতন নাগরিকদের দাবী অবিলম্বে এসব মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, অন্যত্থায় আরও ছড়িয়ে পরবে মাদক ব্যবসা।

দুপ্রক সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন খাঁন নঈম জানান, মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজকে ধংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।

সাভার নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক বাবুল মোড়ল জানান, মাদক ব্যবসায়ীরা দেশ ও সামাজের শত্রæ। তাদের কারনে আজ যুব সমাজ ধংসের মুখে। মাঝে মাঝে মাদক কারবারীরা গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এর বিরুদ্ধে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।

সাভার মডেল থানার অফিসার ইনচার্য দীপক চন্দ্র সাহা জানান, মাদক ব্যবসায়ীদের ব্যাপারে কোন আপোষ নেই। সাভার মডেল থানা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*