শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / অন্যান্য / প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার আগমন উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার আগমন উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

ফাহাদ-ই-আজম:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ সেপ্টেম্বর মেট্রোরেল উদ্বোধনের সাভার আগমন উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত।

বুধবার (৬ই-সেপ্টেম্বর) দুপুরে সাভার এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

বর্ধিত সভায় জানানো হয়, আগামী ১৬ সেপ্টেম্বর সাভারের হেমায়েতপুরে মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পে সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত ১৩ দশমিক ৫০ কিলোমিটার পাতাল এবং ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল মোট ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন তৈরি হবে। এর মাঝে যাত্রী উঠা নামায় মোট ১৪টি স্টেশন (৯টি পাতাল ও ৫টি উড়াল) থাকবে। এমআরটি লাইন-৫ এর রুট অ্যালাইনমেন্ট হলো, হেমায়েতপুর-বলিয়ারপুর-বিলামালিয়া-আমিন বাজার ও গাবতলী। সেখান থেকে দারুস সালাম-মিরপুর ১- মিরপুর ১০-মিরপুর ১৪ ও কচুক্ষেত হয়ে যাবে বনানী। এরপর গুলশান ২ ও নতুনবাজার হয়ে লাইনটি যাবে ভাটারায়। এর মধ্যে হেমায়েতপুর থেকে আমিন বাজার ও ভাটারা এই অংশে মেট্রোরেলের উড়াল পথ হবে। এবং গাবতলী থেকে নতুনবাজার অংশে পাতাল মেট্রোরেল হবে।

প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে নেতাকর্মীদের নিয়ে এ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা সফল করতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেওয়া হয়। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি,ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ,সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ চৌধুরী, তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*