সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / ঢাকা / মুন্সীগঞ্জে সদরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ চারজন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জে সদরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ চারজন গুলিবিদ্ধ

এশিয়ান বার্তা ডেস্ক:-মুন্সীগঞ্জে সদরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামে বকুলতলা-সোলারচর সড়কে সংঘর্ষ বাধে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ, দাবি পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের।গুলিবিদ্ধরা হলো—তাবাসুম (৭ মাস), তার চাচা মো. জুয়েল (২৭) ও জয় (২০), মিশুক চালক জহিরুল ইসলামকে (৩২)। জহিরুলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকিদের সেখানে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আলী হোসেনের সমর্থক জয় গ্রাম থেকে বিতাড়িত ছিলেন। দীর্ঘদিন পর বুধবার সন্ধ্যার দিকে গ্রামে এলে জয় মাস্তানকে লক্ষ্য করে গুলি ছোড়ে আওয়ামী লীগনেতা সুরুজ হোসেনের লোকজন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এরই মধ্যে জেলা শহর থেকে মিশুকে করে জুয়েল তার ভাতিজি শিশু তাবাসুমকে নিয়ে সোলারচর গ্রামে ফিরছিলেন। তারা সংঘর্ষের মাঝখানে পড়লে গুলিবিদ্ধ হন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ডা. এস এম ফেরদৌস জানান, চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সাত মাসের এক শিশু ছিল।

আওয়ামী লীগ নেতা আলী হোসেন জানায়,আমার সমর্থক জয় গ্রামে ফিরলে প্রতিপক্ষের লোকজন তাকে ধরে নিয়ে গুলি করে ও কোপায়। তাদের গুলিতে মিশুকে থাকা যাত্রী ও মিশুকচালক গুলিবিদ্ধ হয়।

মুন্সীগঞ্জে সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন,আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের লোকজন পালিয়ে যায়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও পর্যন্ত দুই গ্রুপের কেউই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*