শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / রাজনীতি / মির্জা ফখরুল :- সরকারের পতন বিএনপির একমাত্র চাওয়া

মির্জা ফখরুল :- সরকারের পতন বিএনপির একমাত্র চাওয়া

এশিয়ান বার্তা ডেস্ক:- সরকারের পতনই বিএনপির একমাত্র চাওয়া বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,দীর্ঘ একযুগের ওপরে আমরা সংগ্রাম, লড়াই করছি এই ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, নিপীড়ন-নির্যাতনকারী সরকারের দমনপীড়নের বিরুদ্ধে। আমাদের লক্ষ্য একটাই‒এই ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি চাই, দেশ মুক্তি চায়।

বৃহস্পতিবার (১০ই-আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লক্ষ্মীপুর থেকে আসা আহত নেতাকর্মীদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় সংঘর্ষে কৃষক দলের সজীব হোসেন নিহত এবং নেতাকর্মীদের অনেকে আহত হয়। তাদের মধ্যে ৬ জন দৃষ্টিশক্তি হারায়। লক্ষ্মীপুরের নেতাকর্মীদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহমর্মিতা প্রকাশ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লন্ডন থেকে স্কাইপে যুক্ত হয়ে লক্ষ্মীপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তারেক রহমান।

বিএনপি মহাসচিব বলেন,এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচার-নিপীড়ন থেকে  মুক্তি পেতে ইতোমধ্যে অনেকে প্রাণ দিয়েছেন, সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন, অনেক মানুষ গুম হয়ে গেছেন এবং সর্বশেষ এই ১৮ জুলাই আপনারা (লক্ষ্মীপুরের নেতাকর্মীরা) শান্তিপূর্ণ মিছিল করছিলেন, সেই মিছিলে পুলিশ সরাসরি গুলি করে আমাদের ভাই সজীব হোসেনের প্রাণ কেড়ে নিয়েছে। এখন একটাই চাওয়া, একটাই পথ, সেটা হচ্ছে এদেরকে সরাতে হবে, এদের পতন ঘটাতে হবে।

তিনি বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই দেশ নিরাপদ না, কেউই নিরাপদ না। আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, অস্তিত্ব ফিরে পাওয়ার জন্য এই সরকারকে বিদায় করতে হবে। যারা মারা গেছে তাদের পরিবার বোঝে যে কী যন্ত্রণা ও কষ্ট, এই ত্যাগ কখনও বৃথা যাবে না। বিএনপির চলমান আন্দোলনে দেশের মানুষ সঙ্গে আছে‒ এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ জীবন দিয়ে রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে এই সরকারকে সরানোর জন্য সংগ্রাম শুরু করেছে। আমরা বিশ্বাস করি, জনগণ এই সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে সরাবে এবং জনগণের যে সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হবে।অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে নিহত সজীব হোসেনের পরিবার ও আহতদের আর্থিক অনুদান প্রদান করা হয়।লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সভাপতিত্বে ও শাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, কৃষক দলের হাসান জাফির তুহিন, দৃষ্টিশক্তি হারানো যুবদল কর্মী মোস্তফা কামাল, শ্রমিক দলের ইকবাল হোসেন, কৃষক দলের বোরহান উদ্দিন, নিহত সজীবের বাবা আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, বিএলডিপি‘র মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*