বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৫৭
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / বাংলাদেশ / ঢাকা / রাজধানীতে চাঁদাবাজি অভিযোগে তৃতীয় লিঙ্গের ১০ জন গ্রেপ্তার

রাজধানীতে চাঁদাবাজি অভিযোগে তৃতীয় লিঙ্গের ১০ জন গ্রেপ্তার

এশিয়ান বার্তা ডেস্ক:- রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ওই এলাকায় শিশু জন্মের খবরে একটি বাসায় গিয়ে টাকা দাবি এবং চাহিদা অনুযায়ী অর্থ না পেয়ে ভাঙচুর চালান।

বৃহস্পতিবার (১০ই-আগস্ট) মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভুঞা জানিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– জুলি, তাহমিনা, রিয়া, মনি, নয়ন, বাবু, পাহাড়ী, জ্যোতি, সুমি ও সাগরিকা। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

ওসি মাহফুজুল হক বলেন, মোহাম্মদপুর মোহাম্মাদিয়া হোমস লিমিটেড এলাকার একটি বাসায় গিয়ে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে তাদের নামে মামলা করেছেন মাসুদ রানা নামে এক ভুক্তভোগী। এর পরই তৃতীয় লিঙ্গের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী মাসুদ একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। গত পাঁচ মাস আগে তাদের একটি পুত্র সন্তান হয়। এরপর থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এর জন্য তারা মাঝেমধ্যেই বাসার নিচে আসতেন, কিন্তু নিরাপত্তাকর্মীদের জন্য বাসায় প্রবেশ করতে পারতেন না। সর্বশেষ গতকাল সকাল ১১টার দিকে জুলি, রিয়াসহ অন্তত ২৫ জন বাসায় নিচে এসে নিরাপত্তা কর্মী জাহিদ ও শহিদুলের ওপর হামলা চালান। পরে তারা বাসায় প্রবেশ করে টাকা দাবি করেন। এ সময় মামলার বাদী মাসুদ প্রতিবাদ করলে তার ওপরেও হামলা করা হয়। খবর পেয়ে মিরপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তদের ১০ জনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*