মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:২৬
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / অন্যান্য / সাভার ও আশুলিয়ায় নাশকতার ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে তিনটি মামলা

সাভার ও আশুলিয়ায় নাশকতার ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে তিনটি মামলা

এশিয়ান বার্তা ডেস্ক:- সাভার ও আশুলিয়ায় হাতবোমা বিস্ফোরণ, বাসে আগুন ও নাশকতার ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

রোববার সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি কফিল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলমসহ ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করা হয়। আমিনবাজার পুলিশ ফাঁড়ির এসআই হারুন অর রশিদ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ১০৫ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককেই আসামি করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, শনিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় বাসচালক আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক তমিজ উদ্দিনসহ ৩২ জনকে আসামি করা হয়। মামলায় স্থানীয় বিএনপি নেতা মোক্তার হোসেন মণ্ডল, দেলোয়ার হোসেন সরকার, জাহিদুর রহমান দেওয়ান, আনোয়ার সরকার, ফজলুল হক, আমিনুল ইসলাম, আরজু দেওয়ান, মান্নান দেওয়ান ও খোরশেদসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*