বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪২
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / বাংলাদেশ / ঢাকা / ঢাকার ধানমন্ডিতে বিএনপি-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, বিআরটিসির বাসে আগুন

ঢাকার ধানমন্ডিতে বিএনপি-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, বিআরটিসির বাসে আগুন

এশিয়ান বার্তা ডেস্ক:- রাজধানীর ধানমন্ডিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধানমন্ডির ল্যাব-এইড হাসপাতালের সামনের সড়কে এসব ঘটনা ঘটতে দেখা গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিআরটিসির দ্বিতল বাসটি নগর পরিবহনের ব্যানারে ঘাটারচর থেকে কদমতলী পর্যন্ত চলাচল করে। বাসের সামনে এমন লেখা রয়েছে। বাসটিতে অগ্নিকাণ্ডের পর পানি নিয়ে পুলিশ সদস্যদের আগুন নেভাতে দেখা যায়।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আশরাফ হোসেন বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে হামলা করে। পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা সায়েন্স ল্যাবে পুলিশ বক্সেও হামলা চালায়। তিনি বলেন, পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গায়েবি মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ে মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ধানমন্ডি ও গাবতলী এলাকায় পৃথক পদযাত্রা করার সময় পুলিশের সঙ্গে ধানমন্ডিতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য জানাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*