শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২২
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / বাংলাদেশ / সিলেট / সিলেটে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

সিলেটে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

এশিয়ান বার্তা ডেস্ক:- সিলেটের জৈন্তাপুরে দুই দফায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১১টা ও বিকেল ৪টায় উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। উপজেলার দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে দুই শিশু এবং জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার বেঙ্গল স্টোন ক্রাশার এলাকায় এক শিশু নিহত হয়।

জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল ১১টায় উপজেলার বিসনাটেক গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আম কুড়াতে গিয়ে বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) বজ্রাঘাতে নিহত হয়। স্থানীয় জনতা দুই শিশুকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।

একইদিন বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলাবাজারে বেঙ্গল স্টোন ক্রাশার সংলগ্ন পাথর সাইটে বজ্রাঘাতে গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০) নিহত হয়।

পরে ইমনের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ী সাইদুল ও শহীন তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতের ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী শোকাহত পরিবারগুলোকে দেখতে যান এবং ঘটনার খোঁজ খবর নেন। পরে তিনি সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের পক্ষ থেকে নগদ ২০ হাজার করে তিনটি পরিবারকে মোট ৬০ হাজার টাকা সহায়তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*