শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৫১
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / বাংলাদেশ / রংপুর / পঞ্চগড় / ঈদে টানা ১১ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

ঈদে টানা ১১ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

এশিয়ান বার্তা ডেস্ক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ১১ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি। মঙ্গলবার সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানি গ্রুপ এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সিদ্ধান্ত মতে মঙ্গলবার সকাল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। চিঠিতে আরও বলা হয়, ২৯ এপ্রিল শনিবার থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে স্থলবন্দর বন্ধের সময়েও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত স্বাভাবিক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*