মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৯
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / বাংলাদেশ / খুলনা / বিচারকদের বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : প্রধান বিচারপতি

বিচারকদের বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : প্রধান বিচারপতি

এশিয়ান বার্তা ডেস্ক:- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন ‘যে জজ বিচার বিক্রি করবে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আজ বুধবার দুপুরে ঝিনাইদহ বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘দুর্নীতিকে ক্যান্সারের’ সঙ্গে তুলনা করে বলেন, বিচার বিভাগের কেউ দুর্নীতি করলে তাকে রাখা হবে না। আমি মনে করি একজন ডাকাত, চড়-থাপ্পড় মেরে গয়নাগাটি, টাকা-পয়সা নিয়ে যায়। কিন্তু একজন জজ যদি বিচার করে একজনের সম্পত্তি আরেকজনকে দিয়ে যায় পয়সার বিনিময়ে—হলে, সে তো সাফার করেই পরবর্তী প্রজন্মকেও সাফার করতে হয়। আমার কাছে মনে হয় ওই বিচারক ডাকাতের চেয়েও খারাপ।’

বিচারপতি উপস্থিত সবার উদ্দেশে আরও বলেন, ‘আপনারা অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে জানান। তদন্ত করে ওই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে (অভিযুক্ত) বিচারককে বিচার বিভাগে রাখা হবে না।

সভায় জেলা ও দায়রা জজ নাজিমুদৌলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ইসমাইল হোসেন নবীন প্রবীন আইনজীবীরা বক্তব্য দেন। এর আগে প্রধান বিচারপতি আদালত এলাকা পরিদর্শন করেন। সে সময় ন্যায়কুঞ্জ নামে একটি ভবনের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আদালত প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*