শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৪৭
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / বাংলাদেশ / ঢাকা / চাঁদাবাজির অভিযোগে উপজেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে উপজেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

এশিয়ান বার্তা ডেস্ক:- শরীয়তপুরে ডামুড্যায় সড়কে যানবাহন আটকিয়ে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক লীগের সভাপতিকে আটক করেছে পুলিশ।বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়। পরে দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।আটকৃত ডামুড্যা উপজেলার শ্রমিক লীগের সভাপতির নাম কালাম চৌকিদার। তিনি দীর্ঘদিন ধরে ডামুড্যা উপজেলায় যত সিএনজিচালিত অটোরিকশা চলে সেগুলো থেকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা তুলতেন। এ ছাড়া নতুন কোনো সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলে তাকে ৫০ হাজার টাকা দিতে হয়। টাকা না দিলে সে গাড়ি ধরে নিয়ে এসে তাঁর লোকজন দিয়ে চালিয়ে টাকা উঠিয়ে নিতেন।

বুধবার সকালে জুলফিকার আলী নামে এক ব্যক্তি ডামুড্যা থানায় একটি চাঁদাবাজির অভিযোগ করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদারের নামে। অভিযোগে বলা হয় তাঁর ছেলে চট্টগ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশা এনে চালালে, তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে স্থানীয়দের সঙ্গে বসে পাঁচ হাজার টাকায় রফাদফা করে দেন। কিন্তু তাদের সেই সিদ্ধান্ত তিনি না মেনে চাঁদার টাকা পুরোপুরি না পাওয়ায় তার সিএনজিচালিত অটোরিকশা জোড় করে নিয়ে আসেন। সিএনজিচালিত অটোরিকশাটি এনে চালক দিয়ে চালিয়ে ৫০ হাজার টাকা উসুল করবেন বলে জানান। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কালাম চৌকিদারের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে ডামুড্যায় মাদক বিক্রি, চোরাই গাড়ি বিক্রি, অন্যের জায়গা দখল করে নিজের অফিস বানানোর অভিযোগ রয়েছে। এ ছাড়া ডামুড্যায় যত গাড়ি চুরি হয়, সেই চোরাই গাড়ির দরবার হয় তাঁর অফিসে। তাঁর বিরুদ্ধে  এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে, আটটি মামলা আদালতে চলমান রয়েছে।

শরীয়তপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ওয়াদুদ সরদার বলেন,আমাদের সংগঠনে কোনো চাঁদাবাজের জায়গা নেই। দোষী প্রমাণ হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শেখ শরীফুল আলম বলেন,কালাম চৌকিদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাছে আসছিল। আমরা ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করি। তাঁর বিরুদ্ধে জোরপূর্বক জায়গায় দখল, মাদক বিক্রি, চোরাই গাড়ি বিক্রির অভিযোগ রয়েছে।  জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাঁর রিমান্ড চাওয়া হবে। পরে হয়তো আরও বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*