সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪২
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / সিলেট / সিলেট / গৃহবধূ স্বপ্না ভাসুরের ছুরিকাঘাতে খুন

গৃহবধূ স্বপ্না ভাসুরের ছুরিকাঘাতে খুন

এশিয়ান বার্তা ডেস্ক:- জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের বিয়ানীবাজারে ভাসুরের ছুরিকাঘাতে স্বপ্না বেগম (৪২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাসুর শফিক উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জকিগঞ্জ উপজেলার বালিটেকা পরচক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিক বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, মঙ্গলবার সকালে দুবাই প্রবাসী আবদুল মালিকের স্ত্রী স্বপ্না বেগমকে ছুরিকাঘাতে হত্যা করেন ভাসুর। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় হত্যা মামলা হয়। পরবর্তীতে এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের শনাক্ত করে গ্রেফতারে বিয়ানীবাজার থানাপুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে।

সম্রাট তালুকদার আরও বলেন, মঙ্গলবার গভীর রাতে বিয়ানীবাজার থানার পুলিশ শ্বাসরুদ্ধকর এক অভিযানে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামি শফিক উদ্দিনকে জকিগঞ্জ উপজেলার বালিটেকা পরচক গ্রাম থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;