রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / খুলনা / কুষ্টিয়া / ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) চালু হলো কুষ্টিয়ায়

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) চালু হলো কুষ্টিয়ায়

এশিয়ান বার্তা ডেস্ক:- ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) চালু হলো কুষ্টিয়ায়। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে ভিসার আবেদন জমা দেওয়া ও পাসপোর্ট বিতরণ কার্যক্রম। রোববার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে জেলা পরিষদ ভবনে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ভিসা আবেদন সেন্টারের উদ্বোধন করা হয়। ভিসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ (এমপি), বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ। দেশের বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের চাপ বাড়তে থাকায় বিভিন্ন জেলায় নতুন করে ভিসা আবেদন কেন্দ্র খুলছে ভারতীয় হাইকমিশন। এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র খোলা হয়েছে। ফলে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য গমনেচ্ছুকদের জন্য নতুন দ্বার উন্মোচন হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;