শনিবার ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:০৬
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / বাংলাদেশ / খুলনা / অতি তীব্র তাপদাহে চুয়াডাঙ্গায় রেকর্ড ৪২.৬ ডিগ্রিতে তাপমাত্রা

অতি তীব্র তাপদাহে চুয়াডাঙ্গায় রেকর্ড ৪২.৬ ডিগ্রিতে তাপমাত্রা

এশিয়ান বার্তা ডেস্ক:- অতি তীব্র তাপদাহে নাকাল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলার জনজীবন। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার তাপমাত্রা আরও বাড়তে পারে। টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। বইছে অতি তীব্র তাপপ্রবাহ। সূর্যের গনগনে আঁচে স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। সবশেষ সোমবার বিকেল ৩টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তথ্য অনুযায়ী,গত এক সপ্তাহে হাসপাতালের আন্তঃবিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ জন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৫২ জন, জ্বরসহ গরমজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়ে পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে ২৪০ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া বহিঃবিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন চার শতাধিক রোগী। দিন যত বাড়ছে রোগীর সংখ্যাও বেড়ে চলেছে।

সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে তিনদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত দুই বছরের মেয়েকে ভর্তি করেছেন সাবিনা খাতুন। তিনি বলেন,ডাক্তার বলছেন আরও কয়েকদিন থাকতে হবে। এখানে অনেক রোগীর চাপ। ওয়ার্ডের ভেতরে কোনো জায়গা নেই। তাই মেয়েকে নিয়ে বারান্দায় রয়েছি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বলেন,তীব্র গরমে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। শয্যার চেয়ে প্রায় ৫ গুণ বেশি রোগী এখন হাসপাতালে ভর্তি রয়েছে। তাই চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

এই গরমের সময় শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বুকের দুধসহ তরল জাতীয় খাবার খাওয়াতে হবে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান,গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গা ও এর আশপাশ এলাকার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত টানা ১৬ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আগামীকাল (মঙ্গলবার) থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*