বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫২
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রাম / চালকের অবহেলায় সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার শিকার

চালকের অবহেলায় সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার শিকার

এশিয়ান বার্তা ডেস্ক:- সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনচালকের অবহেলার কারণে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছেন রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন। রোববার (১৬ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে দুর্ঘটনাস্থল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি সোনার বাংলা এক্সপ্রেসের যে চালক ছিলেন তিনি সিগন্যাল অমান্য করেছেন। যার ফলে এ দুর্ঘটনা। এতে আমাদের বহু টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না। হিসাব করে বলতে হবে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের পেছনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে সাতটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রেনের চালকসহ অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হন। পরে ফায়ারসাভির্স, পুলিশ প্রশাসন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেন। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*