শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৪৯
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / অন্যান্য / সাভার সদর ইউনিয়নের একাংশ পৌরসভার অন্তর্ভুক্তির প্রস্তাবের বিরুদ্ধে আবেদন

সাভার সদর ইউনিয়নের একাংশ পৌরসভার অন্তর্ভুক্তির প্রস্তাবের বিরুদ্ধে আবেদন

এশিয়ান বার্তা ডেস্ক:- সাভার পৌরসভার সাভার সদর ইউনিয়নের একাংশ ৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন আইচানোয়াদ্দা মৌজাধীন এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আবেদনটি দাখিল করেন স্থানীয় বাসিন্দা এবং চাপাইন নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম।সম্প্রতি ওই এলাকাটি পৌরসভার আওতাভুক্ত করতে পৌর প্রশাসন কর্তৃক নেওয়া উদ্যোগের প্রতিবাদে আবেদনটি করা হয়। লিখিত আবেদনে বলা হয়, এলাকাটি বরাবরই ইউনিয়ন পরিষদের অধীনে ছিল এবং এখানকার নাগরিকরা ইউনিয়ন পরিষদ থেকেই তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করে আসছে।

কিন্তু সম্প্রতি সাভার পৌর প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পৌরসভার কর নির্ধারণ টিম এলাকাবাসীর তথ্য সংগ্রহ করার পাশাপাশি এবং পৌরসভার কর আরোপ করবে বলে জানানো হলে ক্ষোভের সৃষ্টি হয়। গত ২০ ফেব্রুয়ারি সাভার পৌরসভার একটি দল কর নির্ধারণের জন্য সরেজমিনে ওই এলাকায় গেলে স্থানীয়দের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এলাকাবাসীর তোপের মুখে পৌরসভার কর্মীগন মাইকিং কার্যক্রম বন্ধ করে এবং স্থানীয়দের ক্ষোভের মুখে ফিরে যান বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে দাবি করা হয়, ওই এলাকার বাসিন্দারা কোনোদিনই পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেনি এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের অধীনে থেকেই তাদের নাগরিক সুবিধা যথেষ্ট রয়েছে। বিশেষ করে পৌরসভার সঙ্গে সংযুক্ত হলে স্থানীয়দের চলাচলে সমস্যার সৃষ্টি হবে বলে মনে করছেন তারা। এছাড়াও, পৌরসভার অন্তর্ভুক্ত হলে স্বাভাবিকভবেই স্থানীয়দের উপর বর্ধিত কর আর্থিক চাপ সৃষ্টি করবে বলেও উল্লেখ করা হয় আবেদনে। স্থানীয়দের দাবি, ২০০৫ সালে একটি গেজেটে তাদের এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত দেখানো হয়। কিন্তু সেটি অকার্যকর, বেআইনি এবং ষড়যন্ত্রমূলক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*