বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৩৫
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / বাংলাদেশ / ঢাকা / মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত

এশিয়ান বার্তা ডেস্ক:- ফরিদপুরে পিকআপভ্যান, যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। নিহত দুই যুবক শবে কদরে এশা ও তারাবীহ নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে মুসলিম মিশনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফরিদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৮) ও একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা জানান, নিহতরা সম্পর্কে তার ভাতিজা ও নাতি হয়। তারা রাতে এশা ও তারাবিহ নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে নজরুলের ঘটনাস্থলে এবং ঢাকা নেওয়ার পথে রায়হানের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশ পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনা কবলিত সিএনজির দুই যাত্রীর অবস্থাও গুরুতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*