শনিবার ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৯
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / খেলাধুলা / ৮৯ রানের জয়ে সুপার ফোরে বাংলাদেশ

৮৯ রানের জয়ে সুপার ফোরে বাংলাদেশ

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হয়েছে খেলা। টস জিতে প্রথমে ব্যাট করে ৩৩৪ রানের পুঁজি গড়েছে টাইগাররা। এখন ব্যাট করছে আফগানিস্তান।

সুপার ফোরের আশা জিইয়ে রাখতে এ ম্যাচে জিততেই হবে সাকিব আল হাসানের দলকে।

 ১২ মিনিট আগে

রানআউট জানাত

করিম জানাতও টিকলেন না। বদলি ফিল্ডার এনামুল হক বিজয়ের সরাসরি থ্রোয়ে রান আউট হলেন তিনি। ৪১.৪ ওভারে অষ্টম উইকেট হারাল আফগানিস্তান।

জানাত ১ বলে ১ রান করেছেন।

 ১৮ মিনিট আগে

তাসকিনের দ্বিতীয় শিকার নবি

ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারলেন না মোহাম্মদ নবি। ৬ বলে মাত্র ৩ রান করেই ফিরতে হলো তাকে।

নবি ফিরেছেন তাসকিন আহমেদের দ্বিতীয় শিকার হয়ে। আফিফ দারুণ ক্যাচ নিয়েছেন।

৪০.২ ওভারে ২১৪ রানে সপ্তম উইকেট হারাল আফগানরা।

 ২৩ মিনিট আগে

শরিফুলের বলে বোল্ড গুলবাদিন

আরও এক উইকেট বাংলাদেশের। এবার শরিফুলের বলে বোল্ড হলেন ‍গুলবাদিন নাইব। তাতে ৪০ ওভারে ২১৪ রানে ষষ্ঠ উইকেট হারাল আফগানরা।

গুলবাদিন ১৩ বলে ১টি করে চার ও ছক্কায় ১৫ রান করেছেন।

 ৩৬ মিনিট আগে

ফিফটির পর হাশমতউল্লাহর বিদায়

ফিফটি তুলে নেওয়ার খানিক পরই ফিরতে হলো আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকে। শরিফুলের বলে থার্ডম্যানে হাসান মাহমুদের হাতে ক্যাচ হয়েছেন তিনি।

৩৭.২ ওভারে ১৯৬ রানে পঞ্চম উইকেটের পতন হলো আফগানদের। হাশমতউল্লাহ ৬০ বলে ৬ চারে ৫১ রান করেছেন।

 ৪৩ মিনিট আগে

নাজিবুল্লাহকে ফেরালেন মিরাজ

উইকেটের দেখা পেলেন মেহেদী হাসান মিরাজ। নাজিবুল্লাহ জাদরানকে বোল্ড করলেন তিনি। ততে ৩৬.১ ওভারে ১৯৩ রানে চতুর্থ উইকেট হারাল আফগানরা।

নাজিবুল্লাহ ২৫ বলে ২ চারে ১৭ রান করেছেন।

 ৪৬ মিনিট আগে

হাশমতউল্লাহর ফিফটি

ফিফটি তুলে নিলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

 ০১ ঘন্টা ০৬ মিনিট আগে

থামলেন জাদরান

হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিলেন মুশফিকুর রহিম। তাতে থামতে হলো ইব্রাহিদ জাদরানকে। ২৭.৩ ওভারে ১৩১ রানে তৃতীয় উইকেট হারাল আফগানিস্তান।

জাদরান ৭৪ বলে ৭৫ রান করেছেন ১০ চার ও ১ ছক্কায়।

 ০১ ঘন্টা ৪০ মিনিট আগে

আফগানদের দলীয় ১০০

আফগানদের দলীয় রান ১০০ পেরোল। ২৩.৩ ওভারে দলীয় ১০০ রান পূরণ করেছে দলটি।

 ০২ ঘন্টা ০৩ মিনিট আগে

জুটি ভাঙলেন তাসকিন

রহতম শাহকে সরাসরি বোল্ড করলেন তাকসিন আহমেদ। তাতে ভাঙল আফগান প্রতিরোধ। ১ রানে প্রথম উইকেট পতনের পর ইব্রাহিম জাদরানের সঙ্গে ৭৮ রানের জুটি উপহার দেন রহমত। তার ফেরায় ১৭.৫ ওভারে ৭৯ রানে দ্বিতীয় উইকেট হারালো আফগানরা। রহমত ৫৭ বলে ৫ চারে ৩৩ রান করেছেন।

 ০২ ঘন্টা ১৩ মিনিট আগে

বোলিংয়ে মিরাজ

ব্যাটিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ফিল্ডিংয়ের শুরুতেও মাঠে ছিলেন না তিনি। তবে পরে মাঠে এসে বোলিংয়েও এসেছেন এই অফ স্পিনার।

আফগান ইনিংসের ১৭তম ওভারে প্রথম বোলিংয়ে আসেন মিরাজ। নিজের প্রথম ওভারে ৪ রান খরচ করেছেন তিনি।

 ০২ ঘন্টা ২৬ মিনিট আগে

শুরুর ধাক্কা সামলে এগোচ্ছে আফগানিস্তান

৩৩৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই রহমানউল্লাহ গুরজাবকে হারিয়ে বিপাকে পড়েছিল আফগানিস্তান। তবে ইব্রাহিম জাদরান ও রহমত শাহ সেই ধাক্কা সামলে নিয়েছেন দারুণভাবে। এরই মধ্যে দলীয় ফিফটি পূরণ করেছে আফগানরা।

ঠিক ১৩ ওভারে দলীয় ৫০ রান পূরণ করে আফগানিস্তান। ১৪ ওভার শেষে দলটির স্কোর ৬১/১। রহমত ২৬ ও ইব্রাহিম ৩৪ রান নিয়ে ব্যাট করছেন।

 ০২ ঘন্টা ৩২ মিনিট আগে

যে সমীকরণে আজই সুপার ফোর নিশ্চিত হতে পারে বাংলাদেশের

সুপার ফোর নিশ্চিত করতে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। শুধু জিতলেই হবে না, গ্রুপের অন্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হতে পারে। তবে আফগানিস্তানকে যদি আজ ২৭৯ রানের মধ্যে আটকাতে পারে বাংলাদেশ, তাহলে সুপার ফোরে যেতে আর পরের ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে না। সরাসরি পরের রাউন্ডে জায়গা করে নেবে সাকিব আল হাসানরা।

 ০৩ ঘন্টা ১৬ মিনিট আগে

গুরবাজকে ফিরিয়ে দিলেন শরিফুল

বোলিংয়ের শুরুতেই সাফল্য বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দিয়েছেন শরিফুল ইসলাম। গুরবাজ ৭ বলে ১ রান করেছেন। রিভিউ নিলেও অবশ্য পার পাননি।

১.৪ ওভারে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারিয়েছে আফগানরা। শরীফুল প্রথম ওভারেই কোনো রান না দিয়েই ১ উইকেট পেয়েছেন।

 ০৩ ঘন্টা ১৯ মিনিট আগে

ফিল্ডিংয়ে নামেননি মিরাজ

ব্যাটিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের বোলিং ইনিংসের শুরুতে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি।

মিরাজ আর মাঠে নামতে না পারলে সেটা বাংলাদেশের জন্য বড় ধাক্কাই হবে। কারণ তার বোলিং বাংলাদেশের জন্য হবে খুবই গুরুত্বপূর্ণ।

 ০৩ ঘন্টা ৫৮ মিনিট আগে

রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৪ রানে পুঁজি গড়ল বাংলাদেশ। এশিয়া কাপের সঙ্গে আফগানদের বিপক্ষেও এটিই টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।

রিটায়ার্ড হার্ট হওয়া মিরাজ ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলেছেন ৭ চার ও ৩ ছক্কায়। শান্ত ১০৫ বলে ৯ চার ও ২ ছক্কায় করেছেন ১০৪ রান। শেষ দিকে সাকিব আল হাসান ১৮ বলে অপরাজিত ৩২ রান করেছেন। ৪টি চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকিয়েছে তিনি।

এশিয়া কাপে বাংলাদেশের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০১৪ সালে। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৩২৬ রান করেও অবশ্য হেরেছিল বাংলাদেশ। আর আফগানদের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ৪ উইকেটে ৩০৬। গত বছর ফেব্রুয়ারিতে চট্টগ্রামে সেই ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৮৮ রানে।

 ০৪ ঘন্টা ০২ মিনিট আগে

শামীমের বিদায়

ওয়ানডে অভিষেকে মুখোমুখি প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন শামীম হোসেন। সাত নম্বরে খেলতে নেমে অবশ্য ৬ বলে ১১ রানেই কাটা পড়েছেন। রান আউট হয়েছেন তিনি। ৪৯ ওভারে ৩২৪ রানে পঞ্চম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

 ০৪ ঘন্টা ১১ মিনিট আগে

৩০০ ছাড়াল বাংলাদেশ

বাংলাদেশের দলীয় স্কোর ৩০০ পেরোল। ৪৬.৫ ওভারে দলীয় ৩০০ পূরণ করে বাংলাদেশ।

 ০৪ ঘন্টা ১৩ মিনিট আগে

রান আউট মুশফিক

সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরলেন মুশফিকুর রহিম। ৪৬.৩ ওভারে ২৯৪ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ।

 ০৪ ঘন্টা ২৩ মিনিট আগে

ফিরে গেলেন শান্ত

সেঞ্চুরির পর খুব বেশিক্ষণ টিকলেন না নাজমুল হোসেন শান্ত। ৪৫তম ওভারে রান আউট হয়ে ফিরলেন এই বাঁহাতি।

১০৫ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলেছেন তিনি।

তার ফেরায় ৪৪.৩ ওভারে ২৭৮ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

 ০৪ ঘন্টা ৩৩ মিনিট আগে

মিরাজের পর শান্তরও সেঞ্চুরি

মেহেদী হাসান মিরাজের পর সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল হোসেন শান্তও।

মুজিব উর রহমানের করা ৪৩তম ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূরণ করেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

১০১ বলে সেঞ্চুরি পূরণ করা শান্ত এই পথে ৯টি চারের সঙ্গে ছক্কা মেরেছেন ২টি।

৪৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৬২/২। শান্ত ১০২ ও মুশফিকুর রহিম ২ রান নিয়ে ব্যাট করছেন।

 ০৪ ঘন্টা ৩৪ মিনিট আগে

মাঠের বাইরে মিরাজ

চোটের কারণে মাঠ ছাড়লেন সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ। ৪৩তম ওভারের প্রথম বলে মুজিবকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে দারুণ একটি ছক্কা মারেন তিনি। কিন্তু শট হাঁকানোর পরই গ্লাভস খুলে ফেলেন। আঙুলে চোট লেগেছে তার। মাঠে ফিজিও আসেন। পরে ওঠে যান মিরাজ।

রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার সময় মিরাজের রান ১১২। ৭টি চারের সঙ্গে তিনি ছক্কা মেরেছেন ৩টি।

 ০৪ ঘন্টা ৪৫ মিনিট আগে

ওয়ানডে ক্যারিয়ারে মিরাজের দ্বিতীয় সেঞ্চুরি

ওপেনিংয়ে খেলার সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন মেহেদী হাসান মিরাজ। তুলে নিলেন সেঞ্চুরি।

গুলবাদিন নাইবের করা ৪১তম ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূরণ করেন মিরাজ। ১১৫ বলে ৬ চার ও ২ ছক্কায় সেঞ্চুরি করেছেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে মিরাজের এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান। সেদিন আট নম্বরে নেমে ৮৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন।

 ০৫ ঘন্টা ০৯ মিনিট আগে

বাংলাদেশের ২০০

বাংলাদেশের দলীয় স্কোর ২০০ পেরোল। ৩৪.৩ ওভারে দলীয় ২০০ রান পূরণ করে টাইগাররা।

মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত এখন ব্যাট করছেন। দুজনই দারুণ খেলছেন। তৃতীয় উইকেটে দুজন এখন পর্যন্ত যোগ করেছেন ১৩৯ রান।

৩৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২০২/২। শান্ত ৭৪ ও মিরাজ ৮২ রানে ব্যাট করছেন।

 ০৫ ঘন্টা ২৮ মিনিট আগে

ছক্কায় টানা দ্বিতীয় ফিফটি শান্তর

এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ৮৯ রানের ইনিংস। আজ আফগানিস্তানের বিপক্ষে চার নম্বরে নেমে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন এই বাঁহাতি।

৩১তম ওভারের দ্বিতীয় বলে ফজলহক ফারুকিকে ছক্কা মেরে ফিফটি পূরণ করেছেন শান্ত। এজন্য খেলেছেন মোট ৫৭ বল। ৪টি ছক্কার সঙ্গে মেরেছেন একটি ছক্কা।

৩১তম ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৭১/২। শান্ত ৫৪ ও মিরাজ ৭৫ রান নিয়ে ব্যাট করছেন।

 ০৬ ঘন্টা ০৬ মিনিট আগে

ওপেনিংয়ে নেমে মিরাজের ফিফটি

ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার ওপেন করতে নেমে ফিফটি ‍তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। মোহাম্মদ নবির করা ২৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূরণ করেন এই ডানহাতি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার তৃতীয় ফিফটি।

মিরাজ ফিফটি পূরণ করেছেন ৬৫ বলে। এই সময়ে চারটি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন একটি।

এরই মধ্যে দুটি ফিফটি জুটিও উপহার দিয়েছেন মিরাজ। ওপেনিংয়ে মোহাম্মদ নাঈমের সঙ্গে ৬০ রান যোগ করেন। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার তৃতীয় উইকেট জুটিও ফিফটি পেরিয়ে গেছে।

২৪তম ওভার শেষে বাংলাদেশের স্কোর ১২৯/২। মিরাজ ৫৩ ও শান্ত ৩৫ রান নিয়ে ব্যাট করছেন।

 ০৬ ঘন্টা ১৮ মিনিট আগে

বাংলাদেশের স্কোর ১০০ পেরোল

ভালো শুরুর পর ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ওপেন করতে নামা মেহেদী হাসান মিরাজের সঙ্গে সেই চাপ ভালোভাবেই সামলে নিয়েছেন চারে নামা নাজমুল হোসেন শান্ত। এরই মধ্যে টাইগারদের দলীয় স্কোর এক শ পেরিয়েছে।

১৯.১ ওভারে দলীয় ১০০ পূরণ করে বাংলাদেশ। ২০ ওভার শেষে টাইগারদের স্কোর ১০৩/২। শান্ত ৩০ ও মিরাজ ৩২ রান নিয়ে ব্যাট করছেন।

 ০৬ ঘন্টা ৫৪ মিনিট আগে

শূন্য রানে হৃদয়ের বিদায়

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছিলেন তাওহিদ হৃদয়। উঠে এসেছিলেন চার নম্বরে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না এই ব্যাটার। ফিরলেন শূন্য রানেই। ১০.৩ ওভারে দলীয় ৬৩ রানে দ্বিতীয় উইকেটে হারাল বাংলাদেশ।

হৃদয়কে ফিরিয়েছেন গুলবাদিন নাইব। তার বলে স্লিপে ক্যাচ দিয়েছেন হৃদয়। হাশমতউল্লাহ শহীদি ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচটি নিয়েছেন দারুণ দক্ষতায়।

 ০৭ ঘন্টা ০১ মিনিট আগে

নাঈমকে হারাল বাংলাদেশ

প্রথম পাওয়ার প্লের শেষ বলে ছন্দপতন বাংলাদেশের। মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে গেলেন মোহাম্মদ নাঈম। প্রথম উইকেট হারাল টাইগাররা, স্কোর- ১০ ওভারে ৬০/১।

নাঈম দারুণ খেলছিলেন। কিন্তু পরাস্ত হলেন মুজিবের গুগলিতে। ৩২ বলে ৫ চারে ২৮ রান করেছেন তিনি।

 ০৭ ঘন্টা ০৫ মিনিট আগে

বাংলাদেশের দলীয় ফিফটি

বাংলাদেশের স্কোর ৫০ ছাড়াল। ৭.৫ ওভারে দলীয় ফিফটি পূরণ করেছে টাইগাররা।

দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও মেহেদী হাসান মিরাজ অবিচল আছেন উইকেটে।

 ০৭ ঘন্টা ২৭ মিনিট আগে

ওভারে বাংলাদেশের ৩০

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। এক প্রান্তে দাপুটে ব্যাটিং করছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। প্রথম ৩ ওভারে টাইগাররা তুলেছে ৩০ রান। এর ২০ রানই নাঈমের। অন্য প্রান্তে ৩ বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি মেহেদী হাসান মিরাজ।

 ০৭ ঘন্টা ৩৬ মিনিট আগে

প্রথম ওভারেই ১৪ রান

আফগানিস্তানের বিপক্ষে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১৪ রান তুলেছে টাইগাররা। এর মধ্যে দুই বাউন্ডারিতে ৯ রান নিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

 ০৭ ঘন্টা ৪৫ মিনিট আগে

পিচ রিপোর্ট

ব্যাটিংয়ের জন্য লাহোরের গাদ্দাফি আন্তর্জাতিক স্টেডিয়াম উইকেট আদর্শ। এখানে তাই হাই স্কোরিং ম্যাচ হওয়াটাই স্বাভাবিক। তবে সময় যত গড়াবে তত স্পিনাররা সহায়তা পাবেন। পাশাপাশি পেসাররাও।

 ০৭ ঘন্টা ৫১ মিনিট আগে

ওপেনিংয়ে মিরাজ

আফগানিস্তান ম্যাচের একাদশের অফিসিয়াল তালিকায় দেখা গেছে নাঈমকে যথারীতি ১ নম্বরে রেখে দুইয়ে রাখা হয়েছে মিরাজকে। ব্যাটিং অর্ডারে তিনে নাজমুল, চারে সাকিবের পর ক্রমান্বয়ে রাখা হয়েছে হৃদয়, মুশফিক, শামীম ও আফিফকে। মানে আফিফ খেলবেন আট নম্বরে।

 ০৭ ঘন্টা ৫৩ মিনিট আগে

আফগানিস্তান একাদশ

রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।

 ০৭ ঘন্টা ৫৫ মিনিট আগে

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাঈম, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মাহমুদ, শরিফুল ইসলাম।

 ০৭ ঘন্টা ৫৮ মিনিট আগে

টাইগার একাদশে তিন পরিবর্তন

অভিষেক ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তানজিদ হাসান তামিম। তাই এক ম্যাচ খেলেই বাদ পড়লেন একাদশ থেকে। আস্থার প্রতিদান দিতে পারেননি নাঈম শেখও। তবু তার ওপর আস্থা হারায়নি টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের বিপক্ষেও তিনিই নামবেন ওপেনিংয়ে। তার সঙ্গে ওপেনিংয়ে নামতে পারেন মেহেদি হাসান মিরাজ। তামিম ছাড়াও দলে এসেছে আরও দুই পরিবর্তন। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারীর। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। একাদশ থেকে ছিটকে গেছেন শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান।

 ০৮ ঘন্টা ০৫ মিনিট আগে

টস

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে টস জিতেছিল বাংলাদেশ। সেদিন ফিল্ডিংয়ে নেমেছিল টাইগাররা। আজ আফগানিস্তানের বিপক্ষেও টস জিতলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে এবার নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও বিশ্বকাপ জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। সাকিব আল হাসানের বাংলাদেশও ঘুরে দাঁড়াবে এশিয়া কাপে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই তত্ত্বে বিশ্বাসীর সংখ্যা কম নয়। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হার দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হলেও লাহোরে ঠিকই ঘুরে দাঁড়াবে সাকিবের দল, এমনটাই প্রত্যাশা সবার।

তা ছাড়া টাইগাররাও চাইবে সেটা। কারণ আফগানিস্তানের সঙ্গে আজ তাদের বাঁচা-মরার লড়াই। তাদেরকে হারিয়ে থাকতে হবে অপেক্ষায়। যদিও সমর্থকদের আশা সব সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে সুপার ফোরে পৌঁছে যাবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*