শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:০৮
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / আইন ও অপরাধ / ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে চলছে ‘ব্লক রেইড’

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে চলছে ‘ব্লক রেইড’

এশিয়ান বার্তা ডেস্ক:- ১৫ আগস্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে চলছে ব্লক রেইড। গতকাল শনিবার (১২ আগস্ট) থেকে শুরু হয়েছে এটি, যা চলবে ১৪ আগস্ট পর্যন্ত। রাজধানীর বিভিন্ন হোটেল-মেসে চলছে এই ব্লক রেইড। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ডিএমপির সব ক্রাইম ও গোয়েন্দা বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে সব আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। আসন্ন ১৫ আগস্ট উপলক্ষে নৈরাজ্য, বিশৃঙ্খলা, ধ্বংসযজ্ঞ এবং জঙ্গিবাদের ঘটনা না ঘটে সেজন্য ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে।

ডিএমপি কমিশনারের আদেশে আরও বলা হয়, আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারেরোধে ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করার প্রয়োজন রয়েছে।

আদেশে বলা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সেই লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকাভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশেষ অভিযানের সময় উঠান বৈঠকের কার্যক্রম বেগবান করতে হবে। উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন এলাকায় জঙ্গিবাদ ও জঙ্গিবাদের হুমকি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে এবং জনগণকে পুলিশি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;