সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৪৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / আইন ও অপরাধ / হুণ্ডিতে অর্থ পাচার, নোয়াখালী থেকে দুজন গ্রেপ্তার

হুণ্ডিতে অর্থ পাচার, নোয়াখালী থেকে দুজন গ্রেপ্তার

এশিয়ান বার্তা ডেস্ক:- নোয়াখালীর চাটখিলে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। বুধবার ভোরে অভিযান চালিয়ে শাহাদাৎ হোসেন (২৩) ও বলাই চন্দ্র দাস (২৬) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, চাটখিল থানার আদর্শ টেলিকম, বাবর টেলিকম, নিউ শাড়ি গ্যালারি অ্যান্ড কসমেটিকসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবসার আড়ালে মোবাইল ব্যাংকিং এজেন্টরা হুন্ডির মাধ্যমে বিদেশে গত তিন বছরে প্রায় ৫০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বুধবার অভিযান চালিয়ে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের কাছ থেকে অর্থ পাচারে ব্যবহৃত মোবাইল ব্যাংকিং এজেন্ট সিম, একটি ল্যাপটপ, সাতটি মুঠোফোন, পেনড্রাইভ, চেক বই, ব্যাংকের এটিএম কার্ডসহ নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাৎ হোসেন জানিয়েছেন, তাঁর আপন চাচা কাতারপ্রবাসী মনোয়ার ও সৌদিপ্রবাসী মিজান, হংকংপ্রবাসী মমিনসহ বেশ কয়েকজন প্রবাসী বিদেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করেন। তাঁরা এসব অর্থ দেশে না পাঠিয়ে নিজেদের কাছে জমা রাখেন। তাঁদের কাছ থেকে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে অর্থের ব্যবস্থাপনার কাজটি করে থাকেন শাহাদাৎ। তাঁদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*