বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৪৪
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / লিড নিউজ / সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ার আহ্বানে সাভারে যুবদলের সমাবেশ

সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ার আহ্বানে সাভারে যুবদলের সমাবেশ

ফাহাদ-ই-আজমঃ- রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ঢাকা জেলা যুবদল।

সোমবার (২৯ জুন) বিকেলে সাভার উপজেলা মডেল মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে সংগঠনটি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দীপক ও সাজেদুল ইসলাম।

বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘিরে অপপ্রচার, কাদা ছোড়াছুড়ি ও অশালীন বক্তব্য গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করছে। তারা পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও রাজনৈতিক শিষ্টাচারকে সমুন্নত রেখে দায়িত্বশীল রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভাজনের পরিবর্তে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তবে মিছিল শেষ হওয়ার পর যুবদলের দুই পক্ষের কিছু নেতা-কর্মীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে উপস্থিত জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*