সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩১
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / আন্তর্জাতিক / সুদানে সেনা ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ে নিহত বেড়ে ৯৭

সুদানে সেনা ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ে নিহত বেড়ে ৯৭

এশিয়ান বার্তা ডেস্ক:- সুদানে সেনা ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ে নিহতের সংখ্যা বেড়ে ৯৭-এ দাঁড়িয়েছে। সোমবার (১৭ এপ্রিল) তিনঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বলা হয়েছিল, এই সময়ের মধ্যে বেসামরিক মানুষকে নিরাপদ জায়গায় চলে যেতে হবে।

যুদ্ধবিরতি শেষে ফের সংঘর্ষ শুরু হয়। রাজধানী খার্তুম ও অন্যান্য অংশে সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে এখনও তীব্র লড়াই হচ্ছে।

চিকিৎসকদের একটি সংগঠন জানিয়েছে, এই লড়াইয়ে অন্তত ৯৭ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৬০০ জন।

এদিকে সামরিক নেতা আব্দেল-ফতেহ বুরহান ও আধাসামরিক বাহিনীর নেতা হামদান ডাগালোর সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। তিনি তাদের অবিলম্বে আলোচনায় বসার অনুরোধ করেছেন।

এই সংঘর্ষের জেরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সাময়িকভাবে দেশটিতে তাদের কাজকর্ম স্থগিত রেখেছে। কারণ, তাদের তিনজন কর্মী মারা গেছেন এবং দুইজন আহত হয়েছেন। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জানিয়েছেন, কর্মীদের সুরক্ষা নিশ্চিত না হলে তারা কাজ শুরু করবেন না।

মধ্যস্থতার প্রস্তাব

মিশর ও সাউথ সুদান এই বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। মিশর ও সাউথ সুদানের প্রেসিডেন্ট নিজেদের মধ্যে ফোনে কথা বলেছেন। তাদের মতে, সুদানে উত্তেজনা কমানো জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*