বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:০৩
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / বাংলাদেশ / ঢাকা / সিংগাইর ভূমি দস্যু ও খুনি সানোয়ার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

সিংগাইর ভূমি দস্যু ও খুনি সানোয়ার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

এশিয়ান বার্তা ডেস্ক:- মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ভূমি দস্যু ও খুনি সানোয়ার বাহিনীর অত্যাচারে আতঙ্কে ভুগছে এলাকাবাসী। জমির কাগজপত্র, দখল বেদখলের জটিলতায় টাকা পেলে তার পক্ষ হয়ে কাজ করা, সুদের টাকা লেনদেনের জটিলতা, জমি ক্রয়বিক্রয় হলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ও মামলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিচারে বসে টাকার বিনিময়ে পক্ষে বিচারে যাওয়া সহ নানান অভিযোগে অভিযুক্ত এই ভূমি দস্যু ও দালাল চক্র। এসব দালালদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেও তেমন কোন সুফল পাওয়া যায় না বলে জানান স্থানীয় এলাকাবাসীরা।
ভুক্তভোগী সিংগাইর পৌর এলাকার আজিমপুর ৩ নং ওয়ার্ডের আঃ আওয়াল মিন্টু বলেন, আমার পিতা (মৃত তজুমুদ্দিন) আমার পৈতৃক সম্পত্তির জন্য আমি ২০০৮ সাল থেকে মানিকগঞ্জ আদালতে দেওয়ানী মোকদ্দমা করিলে বিজ্ঞ আদালত উক্ত মোকদ্দমায় পর পর আমার পক্ষে দুইবার ডিক্রী প্রদান করেন। এরপর বিবাদীগণ দালালদের যোগসূত্রে রায়ের বিরুদ্ধে মহামান্য হাই কোর্ট ডিভিশন সিভিল রিভিশন নং ৫৪৮/২০২০ দায়ের করে। মহামান্য হাই কোর্ট ডিভিশন ৬ মাসের জন্য অন্তবর্তীকালীন উক্ত ভূমির উপর আদালত স্থিতিবস্থার জারী করেন। তারপরও বিবাদীগণ ক্যাডার বাহিনী ক্ষমতায় আদালতের স্থিতিবস্থার আদেশ অমান্য করে গত ২৫ মার্চ সকালে বিবাদী মোঃ মান্নান, ইস্রাফিল স্বপন, আকলেছ, সোলাইমান খুনি সানোয়ার বাহিনী সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন আমার দখলীয় পৈতৃক ভূমিতে জোর পূর্বক স্থাপনা নির্মাণ ও জমি দখলে করতে আসেন। এসময় আমি তাদেরকে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে অতর্কিত সশস্ত্র হামলা চালিয়ে আমাকে ও স্ত্রী- ছেলেকে জখম ও আহত করে। পরে ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা আমাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক হাসপাতালে ভর্তি করেন। এরপর থেকেই ভূমি দস্যু ও খুনি সানোয়ার বাহিনী আমাকে বিভিন্ন ধরনের ভয়তীতি সহ জীবন নাশের হুমকি দিচ্ছেন।
এলাকাবাসী জানায়, এই সানোয়ার হোসেন একজন দুর্ধর্ষ খুনি। ২০১২ সালে ফেব্রুয়ারি মাসে জমি দখলের উদ্দেশ্যে নিজের চাচাতো ভাই শহীদকে টেটা দিয়ে নির্মমভাবে কুপিয়ে নৃশংসতার শিখরে গিয়ে হত্যা করার পর লাশ টুকরো করে গুম ও আলামত ধ্বংস করার চেষ্টা করে। এই ঘটনার হত্য মামলায় ৬ মাস জেল হাজতে থেকে জামিনে মুক্তি পেয়ে, আবারো সক্রিয় হয়ে উঠেন ভূমিধস্যু ও খুনি সানোয়ার।
এ বিষয়ে ভুক্তভোগী আঃ আওয়াল মিন্টু নিজের জীবনের নিরাপত্তা ও সুষ্ঠ বিচারের দাবিতে সিংগাইর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন, অভিযুক্ত সানোয়ার পুলিশের দালাল পরিচায় দিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে। জমি দখল, চাঁদা বাজী, হুমকি-ধামকি দেয়া, অবৈধ দেশীয় অস্ত্র দিয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি দেখানো এবং মাদকদ্রব্য বিক্রি করা তার নিত্যদিনের কর্মকান্ড।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. মিজানুর ইসলামের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, একটি দালাল চক্র ও সানোয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*