সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৫
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / অন্যান্য / সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

ফাহাদ-ই-আজম:- ৫০ শয্যা বিশিষ্ট সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৫ নভেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে ‘৯৫ বন্ধু আড্ডা’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাভারে বসবাসকারী ৭০ লক্ষাধিক লোকের জন্য রয়েছে ৫০ শয্যার একটি সরকারি হাসপাতাল। প্রতিদিন শত শত রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আাসেন। কিন্তু জায়গা না পেয়ে তাদের চলে যেতে হয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে। দীর্ঘদিন যাবৎ সরকারি এই হাসপাতালে বেড সংখ্যা বৃদ্ধি না পাওয়ায় চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে জনবহুল এই অঞ্চলের অনেক সাধারণ মানুষ।

এ সময় স্থানীয় সাংবাদিক সঞ্জীব সাহা বলেন, সাভার সরকারী হাসপাতালে সাভারসহ আশপাশের জেলা থেকেও রোগী আসে চিকিৎসা নিতে। কিন্তু ৫০ শয্যার এ হাসপাতালটিতে বেড না পেয়ে গরীব অসহায় অনেক রোগীকে ফিরে যেতে হয় বিনা চিকিৎসায়। তাই এই সরকারী হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নতি করার দাবী জানাচ্ছি।

মানববন্ধন থেকে শুভাশিষ বিবেক, মাকসুদ মুসা, সাইদুর রহমান, স্বর্ণা শারমিন খান তাদের বক্তব্যে বলেন, ৫০শয্যার এ হাসপাতালটিতে চিকিৎসা সেবার সীমাবদ্ধতা থাকায় সাধারন রোগীরা সকল চিকিৎসা সেবা পাননা। গর্ভবর্তী নারীরা ডেলিভারীর জন্য সরকারী এই হাসপাতালে আসলে সিজারিয়ানের জন্য অনেক প্রতিবন্ধকতায় পড়তে হয়। অফিস সময়ের পর থাকে না ডাক্তার, পাওয়া যায়না বেড। তাই বৃহৎজনগোষ্টির স্বার্থে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২৫০শয্যায় উন্নিত করার জোর দাবী জানিয়েছেন। মানববন্ধন শেষে স্থানীয় সংসদ সদস্য ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমানের কাছে একটি স্বারকলিপি দেওয়া হয়।

ডাঃ এনামুর রহমান এমপি স্মারকলিপি পেশকালে  আশ্বস্ত করেন খুব দ্রুততমসময়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বেড বাড়ানো হবে। এছাড়াও সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদার কাছে স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*