শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / লিড নিউজ / সাভারে সাজ্জাদ পাদুকা মার্কেটে ভয়াবহ আগুনে, পুড়ে ছাই ৭ দোকান

সাভারে সাজ্জাদ পাদুকা মার্কেটে ভয়াবহ আগুনে, পুড়ে ছাই ৭ দোকান

এশিয়ান বার্তা ডেস্কঃ সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সাজ্জাদ পাদুকা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের সাতটি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১১ মে) গত রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সামনে ঈদুল আযহাকে কেন্দ্র করে প্রতিটি দোকানেই নতুন জুতার বিপুল কালেকশন তোলা হয়েছিল। আগুনের লেলিহান শিখায় সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব প্রায়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মার্কেটের একটি দোকান থেকে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে আরও দুটি ইউনিট যুক্ত হয়। ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*