রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:১০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / সাভারে বাসে আগুন দেওয়াসহ ভাঙচুরের দায়ে বিএনপির ৩০ পলাতক নেতাকর্মীর কারাদণ্ড

সাভারে বাসে আগুন দেওয়াসহ ভাঙচুরের দায়ে বিএনপির ৩০ পলাতক নেতাকর্মীর কারাদণ্ড

এশিয়ান বার্তা ডেস্কঃ- বেআইনী সমাবেশ করে বাসে আগুন দেওয়াসহ ভাঙচুরের দায়ে সাভারর থানা এলাকার বিএনপি ও জামায়াতের ৩০ নেতা-কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।  আসামীদের দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাস, ৪২৭ ধারায় ৬ মাস এবং ৪৩৬ ধারায় ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌশলী আনোয়ারুল কবীর বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জামিনে থাকা ২৭ আসামি অনুপস্থিত থাকায় তাদেরকে পলাতক দেখিয়ে রায় ঘোষণা করা হয়। তিন আসামি মামলার শুরু থেকেই পলাতক রয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ এপ্রিল সাভারের শিমুলতলার ঢাকা আরিচা মহাসড়কে রাত ৮ টায় বিএনপি ও ১৮ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা মিছিল করে, রাস্তায় চলাচলকারী যানবাহন ভাঙচুর করে এবং বাসে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় সাভার থানার সহকারী উপপরিদর্শক ফারুক জামান বাদী হয়ে মামলা করেন। ২০১৩ সালের ২৯ জুন পরিদর্শক তদন্ত আমিনুর রহমান চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ৭ জন আদালতে সাক্ষ্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*