মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / সাভারে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাভারে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী

ফাহাদ-ই-আজমঃ- সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শোভাযাত্রা আনন্দ মিছিলসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার (২৩ জুন) সকালে সাভার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুষ্পার্ঘ্য অর্পণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.মোঃ এনামুর রহমান এমপি,সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে সাভার উপজেলা আওয়ামী লীগ। এসময় আলোচনা সভায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সব উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ।

আলোচনা সভার সভাপতি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে (হুমায়ুন সাহেবের বাড়ি) এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম নেয় আজকের ক্ষমতাসীন দলটি। এরপর জাতি গঠনের প্রতিটি সোপান আর স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে আওয়ামী লীগ। দলটির নেতৃত্বেই প্রতিষ্ঠা পায় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আওয়ামী লীগ শুধু দেশের পুরোনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, এটি হচ্ছে গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের মূলধারা। দলটির প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পর্যন্ত নানা আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ-রাজনীতির এ ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল।

আলোচনা সভা শেষে ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লাসহ সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*