শুক্রবার ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৩
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / লিড নিউজ / সাভারে চামড়া শিল্পের সম্ভাবনা এখনও অটুট : শিল্পমন্ত্রী

সাভারে চামড়া শিল্পের সম্ভাবনা এখনও অটুট : শিল্পমন্ত্রী

এশিয়ান বার্তা ডেস্ক :- তৈরি পোশাক শিল্পের পর দেশের রপ্তানি খাতে চামড়া শিল্প একটি সম্ভাবনাময় খাত ছিল এবং এখনও রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৫ মে) দুপুরে সাভারের হরিণধরায় বাংলাদেশ বিসিক শিল্পনগরীর ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিসিক শিল্পনগরীর কার্যালয়ে ট্যানারি মালিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

শিল্পমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তরের প্রক্রিয়ায় এই শিল্পকে অবহেলা করা হয়েছে। ফলে সম্ভাবনাময় এ খাতটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তিনি অভিযোগ করেন, বিগত বছরগুলোতে পরিকল্পনার অভাব ও নানা সীমাবদ্ধতায় চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, দেশে বছরজুড়ে যে পরিমাণ কাঁচা চামড়া আহরণ হয়, তার পুরোটা যথাযথভাবে প্রক্রিয়াজাত ও রপ্তানি করা গেলে প্রায় ১২ বিলিয়ন ডলারের রপ্তানি আয় সম্ভব হতো।

সিইটিপির বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি সাভারে আন্তর্জাতিক মানের একটি সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় শিল্প মন্ত্রণালয়, বিসিক ও ট্যানারি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*