মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৬
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / বাংলাদেশ / সিলেট / সিলেট / শাহজালাল বিশ্ববিদ্যালয় ঈদে ছাত্রীদের হল বন্ধ রাখার অভিযোগ

শাহজালাল বিশ্ববিদ্যালয় ঈদে ছাত্রীদের হল বন্ধ রাখার অভিযোগ

এশিয়ান বার্তা ডেস্ক:- ঈদুল ফিতরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের দুটি হল বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হলের ছাত্রীরা।

ছাত্রীদের অভিযোগ,পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে হল বন্ধ রাখার ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের নোটিশ না দিলেও হল প্রশাসন ‘জোরপূর্বক’ বন্ধ রাখছে। মঙ্গলবারে মধ্যে সব ছাত্রীকে হল ত্যাগ করতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রীদের রুমে রুমে গিয়ে হল ত্যাগের জন্য তাগিদ দেওয়া হচ্ছে। কিন্তু ছাত্রদের হলগুলো খোলা রাখা হচ্ছে। এতে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে মনে করছেন অনেক ছাত্রী। হল খোলা রাখার জন্য প্রভোস্টের ১৯ ছাত্রীর সই করা একটি লিখিত আবেদন পত্র জমা দিলেও তা সিরাজুন্নেসা হলের প্রভোস্ট প্রত্যাখ্যান করেছেন বলে অভিযোগ ওঠে।

নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রী বলেন,দারিদ্রতার কারণে টিউশন করাতে হচ্ছে, ছুটিতে বাড়িতে গেলে টিউশন থেকে বেতন নাও দিতে পারে। কিন্তু টিউশন করিয়ে তো পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছি। প্রভোস্টকে বলার পরও তিনি হলে থাকতে দিচ্ছেন না। বন্ধুদের মেসে থাকার জন্য বলেছেন তিনি। আরেক ছাত্রী বলেন,অনেকের বাড়ি দূরে হওয়ায় ছুটিতে বাড়িতে যেতে পারি না। এছাড়া ঈদের পরপর সেমিস্টার ফাইনাল হবে। তাই অনেকে হলে থেকে পড়াশোনা করতে চায়। হলে থাকার ব্যাপারে আবেদন করলেও প্রভোস্ট মঞ্জুর করেননি।

এ বিষয়ে জানতে চাইলে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জোবেদা কনক খানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি কয়েকজন সহকারী প্রভোস্টের নম্বরে কল দিলে তারাও রিসিভ করেননি।

প্রথম ছাত্রী হলের সহকারী প্রভোস্ট মাছুমা আক্তার বলেন, আমার জানামতে ছাত্রীরা কেউ হলে থাকবে না। তাই হল বন্ধ থাকবে। তবে ঈদের দুদিন পর আবার হল খুলে দেওয়া হবে। মেয়েদের হল ছাড়তে হবে এমন অভিযোগের কথা অস্বীকার করে প্রথম ছাত্রীহলের প্রভোস্ট অধ্যাপক ড.জায়েদা শারমিন বলেন, হল বন্ধ রাখতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমরাও মেয়েদের হল ছাড়ার বিষয়ে কোনো নির্দেশনা দেইনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীনকে একাধিকবার কল দিলে তাদের ফোনে পাওয়া যায়নি। ২০১৯ সালের ২০ শে নভেম্বর হল খোলা রাখার দাবিতে মানবন্ধন, বিক্ষোভ মিছিল করেছিলেন শিক্ষার্থীরা। এরপর ঈদুল ফিতর, ঈদুল আজহা, শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটিতে হল খোলা রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*