রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:০৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / রংপুর / লালমনিরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

লালমনিরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

এশিয়ান বার্তা ডেস্ক:- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে সাহিদা বেগম (৩০) নামে এক নারী খুন হয়েছেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক দুলাল হোসেন (৩৮) আছেন।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার বুড়িমারীর মুকলিবাড়ি এলাকায় এ ঘটনা। নিহত সাহিদা পাটগ্রাম উপজেলার কালিরহাট টেপুর গাড়ি গ্রামের সৈয়দ আলীর মেয়ে। স্বামী দুলাল উপজেলার বুড়িমারী মুক্তির বাড়ি এলাকার ওসমান গনির ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, ১০ বছর আগে উপজেলার বুড়িমারীর মুকলিবাড়ির এলাকার ওসমান গনির ছেলে দুলাল হোসেনের সঙ্গে একই উপজেলার কালিরহাট টেপুরগাড়ি এলাকার সৈয়দ আলীর মেয়ে সাহিদা বেগমের বিয়ে হয়। এরমধ্যে কোলজুড়ে আসে দুই সন্তান।

স্বামী দুলাল হোসেন ও তার পরিবার যৌতুকের জন্য সাহিদা বেগমকে নির্যাতন করতেন। শনিবার সন্ধ্যায় ইফতারের পর স্বামী দুলাল হোসেন সঙ্গে স্ত্রী সাহিদা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীর ওপর চড়াও হয়ে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করেন দুলাল। সাহিদা ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়ে। প্রতিবেশীরা বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো নিউজকে বলেন, পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুলালকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;