সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:০১
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / রাজনীতি / মির্জা ফখরুল:-গয়েশ্বরকে খাওয়ানোর ছবি-ভিডিও প্রকাশ করে আ.লীগের দেউলিয়াত্বের প্রমাণ

মির্জা ফখরুল:-গয়েশ্বরকে খাওয়ানোর ছবি-ভিডিও প্রকাশ করে আ.লীগের দেউলিয়াত্বের প্রমাণ

এশিয়ান বার্তা ডেস্ক:- গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায়কে খাওয়ানোর ছবি-ভিডিও প্রকাশের ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার প্রমাণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন্।

মঙ্গলবার (১লা-আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের বিচারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপি।মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ শিষ্টাচার জানে না। আওয়ামী লীগের কাছ থেকে ভদ্রতা আশা করা ঠিক না। তারা জন্ম থেকে সন্ত্রাসী দল। প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকারকে পিটিয়ে মেরেছিল তারা। ১৯৯৬ সালে  আওয়ামী লীগ টানা ৭৩ দিন হরতালের সময় গানপাউডার দিয়ে মানুষ হত্যা করেছিল। লগি-বইঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল। এই রাষ্ট্রকেও সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ।

বিএনপি মহাসচিব নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,আপনারা আরও দৃঢ়প্রতিজ্ঞা নিয়ে ঐক্যবদ্ধ হোন। আমাদের এক কথা এক দাবি, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। উত্তাল আন্দোলনের ঢেউয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার বিএনপির জনসমর্থন দেখে ভয় পেয়েছে৷ এখন তারা অন্য পথে যাওয়ার চেষ্টা করছে। ডিবি কার্যালয়ে খাওয়ানোর ছবি-ভিডিও প্রকাশ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার প্রমাণ।গয়েশ্বর চন্দ্র, আমানউল্লাহ আমানকে নতুন করে দেশপ্রেমের পরিচয় দিতে হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*