সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৪৪
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / আন্তর্জাতিক / মস্কোর সব গণ-জমায়েত ও অনুষ্ঠান এক সপ্তাহের জন্য স্থগিত

মস্কোর সব গণ-জমায়েত ও অনুষ্ঠান এক সপ্তাহের জন্য স্থগিত

অনলাইন ডেস্ক:- ভাগনার বাহিনীর সৈন্যরা রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে এই খবর প্রকাশিত হওয়ার পর গোটা মস্কো অঞ্চলে ‘সন্ত্রাস-বিরোধী’ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। এছাড়াও পূর্বনির্ধারিত সবধরনের গণ-জমায়েত ও অনুষ্ঠান এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

শনিবার কর্তৃপক্ষ জানায়, গোটা মস্কোতে ১ জুলাই পর্যন্ত সবধরনের গণ-জমায়েত এবং অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। খবর বিবিসির এদিকে মস্কোর মেয়র সবাইকে শহরের ভেতরে ঘোরাঘুরি করতে নিষেধ করেছে।

মস্কোর মেয়র সোবিয়ানিন টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন,পরিস্থিতি খুব কঠিন। তিনি আরও বলেন, শহরের বেশ কিছু রাস্তা এবং অঞ্চল যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*