বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / বাংলাদেশ / সিলেট / সিলেট / ভোলায় জমে উঠেছে ঈদবাজার

ভোলায় জমে উঠেছে ঈদবাজার

এশিয়ান বার্তা ডেস্ক:- ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। আর ঈদ সামনে রেখে ভোলার মার্কেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। নতুন পোশাক কিনতে ছুটছেন সব বয়সী নারী ও পুরুষরা। আর দোকানে ক্রেতাদের ভিড় থাকায় জমে উঠেছে বেচাবিক্রিও।

তবে ক্রেতাদের অভিযোগ, আগের চেয়ে এবার পোশাকের দাম বেশি। তাই বাধ্য হয়ে সাধ্যের মধ্যেই দেখেশুনে কিনতে হচ্ছে। সরেজমিন দেখা গেছে, ভোলা শহরের কে-জাহান মার্কেট, জাহাঙ্গীর প্লাজা, জিয়া মার্কেটসহ সদর রোডের দোকানগুলোতে আসন্ন ঈদ উপলক্ষে ভিড় করছেন ক্রেতারা। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটগুলো সরগরম থাকছে। আর ঈদের সময় যতই এগিয়ে আসছে ক্রেতাদের উপস্থিতি ততই বাড়ছে। রিপা আক্তার লিমা নামে এক ক্রেতা বলেন, ঈদ উপলক্ষে মার্কেটে এসেছি। পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনবো। একেক দোকানে একেক ধরনের পোশাক তাই সময় করে বিভিন্ন দোকান ঘুরে দেখে শুনে পোশাক নিচ্ছি।

তারেক মাহমুদ বলেন, এবার সব ধরনের পোশাকের দাম অনেক বেশি। গতবছরও কিন্তু এত বেশি ছিল না। আর ঈদে কিনতে হবে তাই দরদাম করে সাধ্যের মধ্যে কিনছি।

ব্যবসায়ী মো. মনির বলেন, এবার ঈদের ভোলার ঈদ মার্কেটে পোশাকের মধ্যে নারীদের সারারা, গারারা, নেরা কাটিং, আনার কলি থ্রি পিস, আরগানজা, কাঞ্জিবরণ, জর্জেট ও সিল্কের শাড়ি, ছেলেদের রাজশাহী সিল্ক ও ইন্ডিয়ান সিল্কের পাঞ্জাবি ও শিশুদের পার্টি ড্রেসের চাহিদা সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, পাইকারি মার্কেট থেকে এবার আমাদের বেশি দামে পোশাক কিনতে হয়েছে। তাই আমরাও একটু বেশি দামে বিক্রি করছি। তবে লাভের পরিমাণ গত বছরের চেয়ে অনেক কম হচ্ছে। কারণ ক্রেতারা অনেক দরদাম করে কিনছে।

ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ঈদে ক্রেতা-বিক্রেতাদের জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছি। প্রতিটি মার্কেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা টিমও কাজ করে যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*