বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:১৯
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / আবহাওয়া / ভারী বর্ষণে দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি

ভারী বর্ষণে দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি

এশিয়ান বার্তা ডেস্ক:- গত কয়েকদিনের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৩২ ও কাজিপুর পয়েন্টে ৩৪ সেন্টিমিটার বেড়েছে। এর ফলে তৃতীয় দফায় যমুনার চরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) পানি উন্নয়ন বোর্ড জানায়, সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২৪ মিটার। ২৪ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ দশমিক ৬৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে সকালে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮২ মিটার। ২৪ ঘণ্টায় ৩৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১৪ দশমিক ৮০ মিটার)।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে দ্রুত যমুনা নদীর পানি বাড়ছে। আরও দুদিন পানি বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*